সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তাহলে কী ফাইনাল খেলবেন নাদাল-জোকোভিচ?

অনলাইন ডেস্ক :

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। তার আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) অনুষ্ঠিত হয়ে গেলো টুর্নামেন্টের ড্র। এরপরই জানা যায়, এবারের আসরে ফাইনালে মুখোমুখি হতে পারেন বিশ্ব টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জ্যাক ড্রাপারকে। আর টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নোভাক জোকোভিচের প্রতিপক্ষ রবার্তো কারবায়েস বায়েনার। এদিকে, নারী এককের শীর্ষ বাছাই ইগা শিওন্তেকের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ইউলে নিয়েমিয়ার। আর গতবারের রানার্স -আপ ড্যানিয়েল কলিন্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অ্যানা কালিনস্কায়ার। কোনো অঘটন না ঘটলে এবারের অস্ট্রেলিয়া অপেনের ফাইনালে মুখোমুখি হতে পারেন বিশ্ব টেনিসের দুই কিংবদন্তি নাদাল ও জোকোভিচ। ইনজুরির কারণে এবারের আসরে অংশ নিতে পারছেন না নাম্বার ওয়ান কার্লোস আলকারেজ। এছাড়া, অন্তঃসত্ত্বা হওয়ায় এবারের আসর থেকে নাম প্রত্যাহারব করে নিয়েছেন জাপানিজ তারকা নাওমি ওসাকা।