সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

‘মানবাধিকার সম্মানে’ র‌্যাবের ‘অসাধারণ অগ্রগতি’: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পর্যবেক্ষণ

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দায়িত্ব পালনের সময় ‘মানবাধিকারকে সম্মান করার’ ক্ষেত্রে র‌্যাবের ‘অভূতপূর্ব অগ্রগতির’ প্রশংসা করেছেন।

লু বলেন, র‌্যাবের বিষয়ে তাদের ইতিবাচক আলোচনা হয়েছে এবং তিনি হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক বিবৃতি উল্লেখ করেছেন। যাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমার ক্ষেত্রে ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলে অভিহিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এটি স্বীকার করি। এটি একটি অভূতপূর্ব কাজ। এতে দেখা যায় যে র‌্যাব মানবাধিকারকে সম্মান করার মধ্য দিয়েও তার সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হয়েছে।’

রবিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

লু বলেন, ‘আমাদের খুব সৎ ও মুক্ত আলোচনা হয়েছে।’

শ্রম অধিকার ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য ও বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, ‘আজ সকালে আমার সালমান এফ রহমানের সঙ্গে ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। যাতে আমরা এই দেশে শ্রম অধিকারের উন্নতিতে সহযোগিতা করতে পারি। আমি খুব আত্মবিশ্বাসী যে আমরা এই বছর অগ্রগতি করতে যাচ্ছি।’

বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যোগদান করুক যুক্তরাষ্ট্র তা চায় কিনা জানতে চাইলে লু বলেন, তারা এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘এটা কোনও ক্লাব নয় এবং এতে যোগ দেয়া বা না দেয়ার বিষয়।’

বাংলাদেশের জন্য জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা পুনরুদ্ধারের বিষয়ে মার্কিন কর্মকর্তা বলেন, তারা এখনও কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

লু বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।’ কংগ্রেস অনুমোদন দিলে বাংলাদেশ তালিকায় (জিএসপি সুবিধা পাওয়া) প্রথম দেশ হবে।

—-ইউএনবি