সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

ময়দানে জায়গা না পেয়ে যে যেখানে পারে সেখানে মোনাজাতে অংশ নেন। দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ছবিটি রোববার টঙ্গী ইজতেমার থেকে তোলা।

হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলিগ জামাতের আমির মাওলানা হাফিজ জুবায়ের আহমদ।

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য ঐশ্বরিক ক্ষমা ও আশীর্বাদ চেয়ে হাজার হাজার ভক্ত তাদের হাত তুলে দো’আ করেন। দেশের মঙ্গল কামনাও করেন তারা।

ময়দানে জায়গা না পেয়ে যে যেখানে পারে সেখানে মোনাজাতে অংশ নেন। দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল তাবলিগ জামাতের তিন দিনের সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ছবিটি রোববার টঙ্গী ইজতেমার থেকে তোলা।

কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর বিরতির পর শুক্রবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা শুরু হয় পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা জিয়াউল হকের সাধারণ খুতবা দিয়ে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর অংশ হিসেবে শনিবার বেলা ১২টা থেকে রবিবার সকাল আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস, খামারপাড়া সড়ক ও আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক বলেন, প্রথম পর্বে এ পর্যন্ত সাতজন প্রবীণ মুসল্লি ইজতেমা স্থলে মারা গেছেন।

চলতি বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

—-ইউএনবি