সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাবেক আফগান নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী সংসদ সদস্যকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তার এক দেহরক্ষীকেও গুলি করে হত্যা করা হয়। আহত হয়েছেন তার ভাই ও আরেক নিরাপত্তারক্ষী। স্থানীয় সময় রোববার বেলা ৩টার দিকে গুলি চালানো হয় বলে জানান স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছেন। তবে হত্যাকা-ের সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তিনি মন্তব্য করেননি। সোমবার (১৬ জানুয়ারী) দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই সংসদ সদস্যের নাম মুরসাল নবীজাদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, নবীজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে। নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।