সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় সোমবার সকালে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৬টার দিকে নগরের ভোগরা বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল লিমিটেড নামে ওই কারখানার ডাইং ও নিটিং সেকশনে আগুনেরর সূত্রপাত হয়। এর পর পরই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় ২৫ হাজার স্কয়ার ফুটের একতলা বিল্ডিংয়ের ভেতরে থাকা মেশিনপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না বলে জানান তিনি।

—–ইউএনবি