সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হবিগঞ্জে কাভার্ডভ্যান অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

হবিগঞ্জের নছরতপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে নারীসহ ছয় জন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক চুনারুঘাট উপজেলার সাকির মোহাম্মদ ইউনিয়নের ফান্ডাইল গ্রামের আহাদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), স্বপন মিয়া (২৫), একই উপজেলার শ্রীবাউর গ্রামের রাহেলা (৩০), আলমগীর মিয়া (২৮) ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, চুনারুঘাট থেকে সিএনজি চালতি আটোরিকশাটি যাত্রী নিয়ে অলিপুর দিকে যাচ্ছিল। পথে নছরতপুর রেলগেটের কাছে অটোরিকশা চালক একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীতদিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালকসহ ছয় জন নিহত হন। এঘটনায় আহত শ্রীবাউর গ্রামের রাজিয়াকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার আরিফুল ইসলাম জানান, হতাহতরা অলিপুর প্রাণ কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এসময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

—ইউএনবি