সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মাশরাফি-তাসকিনকে পরামর্শ দিলেন অ্যামব্রোস

অনলাইন ডেস্ক :

বিপিএলের চলতি নবম আসরের সবচেয়ে বড় তারকা বলা হচ্ছে ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসকে। যিনি ধারাভাষ্য দিচ্ছেন এবারের আসরে। আর মাঠের খেলায় ক্রিকেট বিশ্বের বড় মুখ নেই বললেই চলে। উইন্ডিজের সর্বজয়ী দলের এই মহাতারকার সঙ্গে আড্ডায় মাততে দেখা গেল সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর ঢাকা ডমিনেটর্সের পেসার তাসকিন আহমেদকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তিনজনের কথোপকথনের একটি ভিডিও। যাতে অ্যামব্রোসকে দেখা গেছে, মাশরাফি আর তাসকিনকে পরামর্শ দিতে। ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নেওয়া সাবেক ক্যারিবিয়ান পেসার তাসকিনকে বলেছেন, ‘অনেক বোলারকেই দেখছি, জিমে অনেক সময় ব্যয় করে। জিমে যেতে আমি মানা করছি না, জিম তোমাকে শক্তিশালী করবে। কিন্তু মনে রেখো, বডিবিল্ডার হওয়ার চেষ্টা কোরো না। কারণ একজন পেসার হিসেবে তোমার শরীর নমনীয় রাখতে হবে।’ তবে অ্যামব্রোস সতর্ক করে দিয়েছেন যে পেসাররা যেন আবার স্প্রিন্টারদের মতো না দৌড়ান, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দৌড়ানো আর বেশি বল করা। বেশি দৌড়ালে আর বোলিং করলেই শরীরটা অভ্যস্ত হয়ে যাবে। ১০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানো বোলারদের কাজ নয়। তোমার মনোযোগ হবে পায়ের পেশি শক্তিশালী করার দিকে। অনেককেই দেখছি জিমে অনেক সময় ব্যয় করে পেশি তৈরি করছে। কিন্তু ৪ ওভার বল করেই ক্লান্ত হয়ে যাচ্ছে। প্রচুর বোলিং করতে হবে, তাহলেই শরীরের সব কিছু একসঙ্গে কাজ করা শুরু করবে।’ তাসকিন এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার। দেশ ও বিদেশের মাটিতে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। ক্যারিবিয়ান কিংবদন্তির মুখেও শোনা গেল তাসকিনের প্রশংসা, ‘যেকোনো জায়গায়, যেকোনো কন্ডিশনে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ। আমি ক্রিকেটারদের বিচার করি, তারা সব কন্ডিশনে ভালো করতে পারছে কি না, তা দেখে। কিছু ছেলে আছে, যারা ঘরের মাঠে ভালো খেলে, দেশের বাইরে গিয়ে মানিয়ে নিতে পারে না। গ্রেট ক্রিকেটার হতে হলে তোমাকে সব কন্ডিশনেই টিকে থাকতে হবে। তাসকিন তুমি সঠিক পথেই আছ।’