সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাংলাদেশের চোখ এবার হ্যাটট্রিক জয়ে

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-এ’তে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সের লড়াইয়ে নামতে চায় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি। আগামীকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দিশা-প্রত্যাশা-স্বর্ণারা। দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক দিশা বিশ্বাস ২৫ রানে ও মারুফা আকতার ২৯ রানে ২টি করে উইকেট নেন। ১৩১ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দিলারা আকতার ৪০, সুমাইয়া আকতার ৩১, আফিয়া প্রত্যাশা ২৪ ও স্বর্ণা আকতার ২৩ রান করেন। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যাটারদের দৃঢ়তায় ১০ রানে ম্যাচ জিতে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে তারা। প্রত্যাশা ৪৩ বলে ৫৩ ও স্বর্ণা ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন। ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় তারা। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আকতার ১৯ রানে নেন ২ উইকেট। চার গ্রুপ থেকে শীর্ষ তিন দল ‘সুপার সিক্স পর্বে’ খেলবে। আগামী শনিবার থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব।