সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অবশেষে জয়ের মুখ দেখলো খুলনা

অনলাইন ডেস্ক :

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখলো খুলনা টাইগার্স। বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ এসে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা। বিপিএলের নবম আসরে এখন পর্যন্ত তিন ম্যাচএ মাঠে নেমে তিনটিতেই হারের মুখ দেখেছিলো খুলনা। মঙ্গলবার (১৭ জানুয়ারী) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীও স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে ওপেনার তামিম ইকবালের ফিফটিতে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স। সাগরিকায় টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বী। ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রাইডার্স ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে খুলনার দুই ওপেনার তামিম ইকবাল আর মুনিম শাহরিয়ার। এবারের বিপিএলে আগের তিন ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তামিম ইকবাল। অবশেষে রংপুরের বিপক্ষে হাসলো তামিমের ব্যাট। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাট করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ঝড়ো গতিতে তামিমের ৪৭ বলে ৬০ রানের পাশাপাশি মাহমুদুল হাসান জয়ের ৪২ বলে ৩৮ রানে ৯ উইকেটের বড় জয় পায় খুলনা। এর আগে আরেক ওপেনার মুনিম শাহরিয়ার করেন ২১ বলে ২১ রান। মুনিমের একমাত্র উইকেটটি নেন আজমাতুল্লাহ ওমারজাই।