সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আর্জেন্টিনার ক্লাবে প্রস্তাব পেলেন তপু ও কিরন

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার। জাতীয় দলে খেলা ডিফেন্ডার তপু বর্মন এবং অন্যজন হচ্ছে তরুণ ফুটবলার কিরণ। এই দুজনকে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃতীয় বিভাগের টরেনো ফেডারেল লিগ। এটি আঞ্চলিক লিগের খেলা। আঞ্চলিক পর্যায়ে খেলা হবে। বিদেশি কোট রয়েছে। একটি এজেন্টের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল সেই মাধ্যমটি বাংলাদেশের দুই ফুটবলারের ব্যাপারে আমন্ত্রণ এনেছে। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত খেলা। কিন্তু এই দুই ফুটবলার বর্তমানে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই তারা যেতে পারবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। এখন লিগের খেলা চলছে। এরপর এএফসি কাপের খেলা রয়েছে কিংসের। এই অবস্থায় কিংস তাদের ফুটবলারদের ছাড়তে পারবে কি না, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ৯০-এর দশকের আগে জার্মানি থেকে আমন্ত্রণ এসেছিল শেখ মো. আসলামের জন্য। দ্বিতীয় বিভাগে একটি ক্লাবে খেলার আমন্ত্রণ এসেছিল বাফুফেতে। কিন্তু সেবার এটি নিয়ে লুকোচুরি হয়েছিল। আসলাম চলে গেলে আবাহনীর স্ট্রাইকিং পজিশনে খেলার মতো দক্ষ স্ট্রাইকার ছিল না। আসলামও ইউরোপে খেলতে যেতে পারেননি।