সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাফুফে রেফারিংয়ের বাইরে থেকে ম্যাচ কমিশনার নেবে

অনলাইন ডেস্ক :

সাবেক রেফারিরাই মূলত কাজ করেন ম্যাচ কমিশনার হিসেবে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি এই পদের জন্য রেফারিংয়ের সঙ্গে জড়িতদের বাইরে থেকে নিতে আগ্রহী। ‘নতুন’ ম্যাচ কমিশনার ও রেফারি অ্যাসোসিয়েটসের কাছ থেকে পাওয়া দুটি প্রতিবেদন দেখে ম্যাচ রিপোর্টের স্বচ্ছতা যাচাই করতে চায় কমিটি। বাফুফে ভবনে বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় কমিটির অধীনস্ত কার্যকরী উপ-কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান নতুন পরিকল্পনা। “ম্যাচ কমিশনারকে আমরা রেফারির বাইরে থেকে নেব। যে কখনো রেফারির সঙ্গে জড়িত ছিল না। এ ছাড়া একজন রেফারি অ্যাসোসিয়েট নিয়োগ দিতে চাচ্ছি। যদিও এটার জন্য আর্থিক ব্যাপার আছে। তবে আমরা আশাবাদী, এটা বাস্তবায়িত হবে।” “আমাদের লিস্টে এখন ৭০-৭৫ জন রেফারি আছে, যা খুবই কম। আমাদের অন্তত ৫০০ জনের একটি রেফারি প্যানেল দরকার। আমাদের অনেক সাবেক ফুটবলার আছে যারা এখন কিছুই করছে না, তাদেরকে আমরা রেফারিংয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব।” বিদ্যমান পদ্ধতিতে একজন ম্যাচ কমিশনারসহ রেফারি, তার দুই সহকারী এবং তৃতীয় রেফারি মিলিয়ে পাঁচ জন ম্যাচ পরিচালনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট। নতুন নিয়মে এই সংখ্যা দাঁড়াবে ছয় জনে। এই সংবাদ সম্মেলনেও উঠে আসে জুনে আর্জেন্টিনার বাংলাদেশ আসার প্রসঙ্গ। যে খবর চাউর হওয়ার পর বাফুফে সংবাদ সম্মেলন ডেকে বুধবার বাতিল করে দেয়। বাফুফে সহ-সভাপতি মানিক অল্প কথায় দিয়েছেন উত্তর। সবকিছু চূড়ান্ত না হওয়ার আগে মুখ খুলতে রাজি নন তিনি। “ইন প্রোগ্রেস (আলোচনা এগোচ্ছে)। এখন কোনো মন্তব্য করব না, চূড়ান্ত হলে জানাব।”