সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিএনপির চার নেতা কারাগারে

ছবি: সংগৃহীত

সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলায় জেলা বিএনপির চার নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর ১ নং আমলী আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করেন। বিচারক তাজুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন, জেলা বিএনপির সদস্য মোফাখারুল ইসলাম (তারা), জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান মাস্টার বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুই মামলায় এই চার বিএনপি নেতাসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

—-ইউএনবি