সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কক্সবাজারে নতুন বউয়ের সঙ্গে মধুচন্দ্রিমায় নিলয়

অনলাইন ডেস্ক :

সদ্যই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানিয়েছেন ছোটপর্দার অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। এখন তো আর লুকোচুরির কিছু নেই। তাই আর সময় না নিয়ে মধুচন্দ্রিমায় গেলেন স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে নিয়ে। সকাল সাড়ে ৯টায় ইউ এস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার যান এই নবদম্পতি। জানা গেছে, আগামী ১৯ আগস্ট পর্যন্ত দুজন সেখানে একান্ত মূহুর্ত কাটাবেন। উল্লেখ্য, এর আগে বিয়ের ঘোষণার দিন নিলয় বলেন, গত বছর করোনার সময় ফেসবুকের কল্যাণে আমাদের পরিচয় ঘটে। এরপর প্রেম। এক বছরের মধ্যে আমাদের দারুণ বোঝাপড়া হয়।এই বোঝাপড়া থেকেই বন্ধন। গত ৭ জুলাই দুই পরিবারে সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটি নিলয়ের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ২০১৬ সালের ৭ জানুয়ারি অভিনেত্রী ও মডেল আনিকা কবির শখকে বিয়ে করেন। নানা জটিলতায় ২০১৭ সালের ১৭ জুলাই সেই সম্পর্কের ইতি টানেন।