সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাদা কার্ড দেখালেন রেফারি, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক :

ফুটবল ম্যাচের অবিচ্ছেদ্য অংশ হলো লাল ও হলুদ কার্ড। তবে পর্তুগালে একটি ম্যাচে রেফারি দেখালেন সাদা কার্ড। উইমেন’স কাপে স্পোর্তিং লিসবন ও বেনফিকার নারী দলের মধ্যকার একটি ম্যাচে এমন ঘটনাই ঘটেছে। হলুদ বা লাল কার্ড রেখে কেন সাদা কার্ড রেফারির হাতে? সেটিও জানা গেছে। স্পোর্তিং লিসবন ও বেনফিকার ম্যাচ চলাকালীন বিরতির কিছুক্ষণ আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে পড়েন। তখন দুই দলের মেডিকেল স্টাফরা তার চিকিৎসা করেন। তখন তাদের উদ্দেশে ওই সাদা কার্ড দেখান রেফারি কাতারিনা কাম্পোস। ফেয়ার প্লে-কে স্বীকৃতি দিতে এবং এতে উৎসাহ জোগাতে এমনটি করেছেন রেফারি। বিষয়টি ভালো লেগেছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছেও। তাই তুমুল করতালিতে রেফারিকে জানান অভিনন্দন তারা। রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হলেও পরে তারাও ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আপ্লুত।