সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দারুণ একটি মাইলফলক স্পর্শ করলেন কেইন

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের জয়সূচক গোলটি করে হ্যারি কেইন স্পর্শ করেছেন দারুণ একটি মাইলফলক। লন্ডনের ক্লাবটির ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলস্কোরার এখন ইংলিশ ফরোয়ার্ড। ইংল্যান্ডের শীর্ষ লিগে গত সোমবারের ম্যাচে কেইনের একমাত্র গোলে জিতেছে টটেনহ্যাম। বিরতির আগে জালের দেখা পান ২৯ বছর বয়সী এই ফুটবলার। টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের মোট গোল এখন ২৬৬টি। স্পর্শ করেছেন ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি গোলের তালিকায় আগে থেকে শীর্ষে থাকা প্রয়াত জিমি গ্রিভস। রেকর্ডটি ছুঁতে কেইন খেলেছেন ৪১৫টি ম্যাচ। আর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা গ্রিভসের লেগেছিল ৩৭৯ ম্যাচ। দ্বিতীয়ার্ধে রেকর্ডটি একার করে নেওয়ার সুযোগও পেয়েছিলেন কেইন। কিন্তু তার হেড সরাসরি চলে যায় ফুলহ্যাম গোলরক্ষকের কাছে। ফলে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে ইংল্যান্ডের অধিনায়ককে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে ১৮টি গোল করেছেন কেইন। এই জয়ে ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। সমান ৩৯ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেড একটি করে ম্যাচ কম খেলেছে। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, দুইয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৫ (২০ ম্যাচ)।