সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

একাই পাঁচ গোল করলেন এমবাপে

অনলাইন ডেস্ক :

ফরাসি কাপে পি দে কেসেলের বিপক্ষে ম্যাচে অনন্য এক ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে, পিএসজির ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জালের দেখা পেয়েছেন পাঁচ বার। এই ফরোয়ার্ডের গোলের ক্ষুধা ও সামর্থ্যে মুগ্ধ ক্রিস্তফ গালতিয়ে। পিএসজি কোচ মনে করেন, গোলের জন্য মোহাবিষ্ট হয়ে থাকেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা। ফ্রান্স ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ বত্রিশে গত সোমবারের ম্যাচে ৭-০ গোলে জিতেছে পিএসজি। দলটির অন্য দুই গোলস্কোরার নেইমার ও কার্লোস সলের। ফরাসি ফুটবলের ষষ্ঠ সারির ক্লাব পি দে কেসেলের ওপর শুরু থেকেই একচেটিয়া আধিপত্য করতে থাকে পিএসজি। এমবাপে ও তার সতীর্থরা একের পর এক শাণাতে থাকে আক্রমণ। ২৯তম মিনিটে প্রথম জালের দেখা পাওয়ার পর ১১ মিনিটের মধ্যে ফরাসি তারকা করেন আরও দুই গোল। মাঝে নেইমারের গোলে অবদান রাখার পর দ্বিতীয়ার্ধে আরও দুই বার জালের দেখা পান এমবাপে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে ২৫ গোল করেছেন এমবাপে। গত বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ গোলস্কোরার। এমবাপের এই ধারাবাহিকভাবে গোল করার বিষয়টি দারুণ লাগছে ক্রিস্তফ গালতিয়ের। পি দে কেসেল ম্যাচের পর তিনি বলেন, গোল করাটা ২৪ বছর বয়সী এই ফুটবলারের কাছে অনেকটা নেশার মত। “কিলিয়ান এমবাপে একজন গোলস্কোরার, সে যেন গোল ও আক্রমণ করা নিয়ে আচ্ছন্ন। আমি বলব না যে, (পাঁচটি গোল করা থেকে ) সে বাড়তি আত্মবিশ্বাস পাবে, সে তার মান অনুযায়ীই খেলেছে।” “তাঁর ও নেইমারের জন্য পুরো ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। তারা অনেক কিছু একসঙ্গে করেছে এবং মাঠে বারবার একে অপরকে খুঁজে নিয়েছে। বিষয়টি তাদের জন্য ভালো।” লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজির পরের ম্যাচ আগামী ২৯ জানুয়ারি, রেনের বিপক্ষে।