সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল

অনলাইন ডেস্ক :

বসুন্ধরা কিংসের পর ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল। মঙ্গলবার (২৪ জানুয়ারী) মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়ে আসরের শেষ আট নিশ্চিত করে তারা। রাসেলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন নিহাত জামান। তিন দলের ‘সি’ গ্র“পে টানা দুটি ম্যাচই হারল পুলিশ। প্রথম ম্যাচে আবাহনীর কাছেও হেরেছে তারা। গত সোমবার শেখ রাসেলও জেতায় তাদের সঙ্গে আবাহনীরও নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। দুই দলের মুখোমুখি শেষ ম্যাচটি গ্র“প সেরা নির্ধারনী। শেখ রাসেলকে এদিন ৭৬ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল পুলিশ। নিজের গোলের তেমন সুযোগ করতে না পারলেও রাসেলকেও সুযোগ দিচ্ছিল না। তবে বদলী নামা নিহাত ৭৭ মিনিটে এমফন উদোহর ফ্রিকিকে মাথা ছুঁইয়ে কাঙ্খিত গোলটি এনে দিয়েছেন। এরপর দীপক রায় নেমেও আক্রমণে ধার বাড়ায়। তবে পুলিশের গোলরক্ষকের দুটি ভাল সেভে ব্যবধান আর বাড়েনি। তবে জয়টাই যথেষ্ট ছিল রাসেলের শেষ আট নিশ্চিত করার জন্য। বি গ্র“প থেকে বসুন্ধরা কিংস সবার আগে এই টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে। তারপরই শেখ রাসেল এবং তাদের সঙ্গে আবাহনীও।