সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

তাহলে কী অবসরে যাচ্ছেন সানিয়া?

অনলাইন ডেস্ক :

এবার মেলবোর্নে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছেন ভারতীয় টেনিস সুন্দরী ৩৭ বছরের সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসের ক্রমতালিকায় একসময়ে ১ নম্বরে ছিলেন তিনি। তবে শেষবারের মতো খেলতে এসে মেয়েদের ডাবলসে বেশিদূর এগোতে পারেননি। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে সানিয়াকে। তবে আশা বেঁচে রয়েছে মিক্সড ডাবলসে। স্বদেশি খেলোয়াড় বোপান্নার সঙ্গে জুটিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শেষ আটে পা রেখেছেন তিনি। গত সোমবার মিক্সড ডাবলের দ্বিতীয় রাউন্ডের খেলায় উরুগুয়ে-জাপানি জুটিকে ৬-৪, ৭-৬ (১১-৯) স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন সানিয়া-বোপান্না। এ ম্যাচের শুরু থেকেই চালকের আসনে ছিলেন তারা। প্রতিপক্ষ উরুগুয়ে-জাপানি জুটি এরিয়েল বেহের ও মাকাতো নিনোমিয়া হাড্ডাহাড্ডি লড়াই দেন। প্রথম সেট যখন ৩-৩ ব্যবধানে বোপান্না ও সানিয়া বিপক্ষের সার্ভ ভেঙে দেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি। প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও চলে লড়াই। ৩-৩ ব্যবধানে প্রতিপক্ষের সার্ভ ভেঙে প্রবল চাপ সৃষ্টি করে মির্জা-বোপান্না জুটি। তবে শিগিগরই তারা স্কোর ৪-৪ করে নেয়। টাইব্রেকারে ফাইনাল সেটে দুই পক্ষই নিজেদের সেরাটা উজাড় করে দেন। চাপের মুখে নার্ভ সামলে ম্যাচ জিতে নেন সানিয়ারা। প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ওপেন শুরুর আগেই ভারতের টেনিস সুন্দরী জানিয়েছিলেন এবারের আসরের পর পেশাদার টেনিস থেকে অবসর নেবেন তিনি। তাই শেষটা স্মরণীয় করে রাখতে জয়টা প্রয়োজন এ টেনিস তারকার।