সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবারই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন কাজাখস্তানের এই খেলোয়াড়। তারুণ্যের বিপক্ষে পেরে উঠল না অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারলেন না ভিক্টোরিয়া আজারেঙ্কা। সরাসরি সেটের জয়ে আরেকটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন এলেনা রিবাকিনা। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার নারী এককের প্রথম সেমি-ফাইনালে যা একটু লড়াই হয় প্রথম সেটে। পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি এখানে দুইবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা। ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে জয় নিশ্চিত করেন রিবাকিনা। প্রথম সেটের টাইব্রেকারে স্নায়ুচাপ ধরে বাজিমাত করেন তিনি। আর দ্বিতীয় সেটে যেখানে আরও দৃঢ় হওয়ার দরকার ছিল বেলারুশের আজারেঙ্কার, সেখানে তিনি দুইবার সার্ভিসে পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েন। যেখানে থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি ৩৩ বছর বয়সী তারকা। প্রথমবারের মতো বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ২৩ বছর বয়সী রিবাকিনা। গত বছর উইম্বলডন জিতে কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়েন রিবাকিনা। ফাইনালে শতভাগ সাফল্য ধরে রাখার লক্ষ্যে দ্বিতীয় সেমি-ফাইনালে বেলারুশের আরিনা সাবালেঙ্কা ও পোল্যান্ডের অবাছাই মাগদা লিনেটের মধ্যে বিজয়ীর বিপক্ষে কোর্টে নামবেন তিনি।