সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

অনলাইন ডেস্ক :

ব্যাট হাতে কয়েক বছর ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ২০২২ সালেও নিয়মিত হেসেছে তাঁর ব্যাট। এরই স্বীকৃতি পেলেন বাবর। বৃহস্পতিবার ২০২২ সালের সেরা ক্রিকেটার হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে আইসিসি। এবারের ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ উঠছে বাবরের হাতে। গতবার এই স্বীকৃতি পেয়েছিলেন পাকিস্তানেরই আরেক ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। আর এবার জিতলেন বাবর। ২০২২ সালে তিন ফরম্যাটে ৪৪ ম্যাচ খেলেছেন পাক অধিনায়ক। ৫৪.১২ গড়ে তাঁর সংগ্রহ ২,৫৯৮ রান। আটটি সেঞ্চুরির পাশাপাশি বাবর হাঁকিয়েছেন ১৫টি অর্ধশতও। ইংলিশ তারকা বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও কিউই পেসার টিম সাউদিকে পেছনে ফেলেন বাবর। ২০২২ সালে ৯ টেস্টে ৬৯.৬৪ গড়ে ১১৮৪ রান সংগ্রহ করেছেন বাবর। এ সময় তিনি ওয়ানডেও খেলেছেন ৯টি। ৮৪.৮৭ গড়ে বাবরের মোট রান ৬৭৯। সবচেয়ে বেশি খেলেছেন টি-টোয়েন্টি। ২৬ টি-টোয়েন্টিতে ৩১.৯৫ গড়ে ৭৩৫ রান করেছেন বাবর।