সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

৩৩ বছর পর টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক :

বিখ্যাত মার্কিন বক্সার মাইক টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। তাও আবার ৩৩ বছর পরে! নব্বইয়ের দশকের শুরুতে একটি নাইট ক্লাবে টাইসন নাকি সেই নারীকে ধর্ষণ করেছিলেন। এমনই মারাত্মক অভিযোগ করেছেন সেই মার্কিন নারী। তার দাবি, ধর্ষণের সেই ঘটনার পর শারীরিক এবং মনসিকভাবে তার ক্ষতি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সে এই কষ্ট সহ্য করতে হয়েছে। অভিযোগকারী নারীর দাবি, তিনি টাইসনের গাড়িতে উঠেছিলেন। তারপরেই টাইসন জোর করে তার শরীরে আপত্তিকরভাবে হাত দেন এবং তাকে চুম্বন করার চেষ্টা করেছিলেন। তার মতে, ‘আমি বারবার টাইসনকে আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু টাইসনের শারীরিক শক্তির কাছে আমি হেরে গিয়েছিলাম। তারপর সে আমার প্যান্ট খুলে ধর্ষণ করে।’ তবে তার আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, ‘আমি শুধু নারীর কথায় বিশ্বাস করিনি। তার অভিযোগের সত্যতা অনুসন্ধান করে দেখেছি।’ এদিকে অভিযোগকারী তার পরিচয় প্রকাশের শর্তে বলেছেন টাইসন সবসময় বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তবে এই বিতর্কিত ইস্যু নিয়ে ৫৬ বছরের টাইসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। টাইসন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছেন। তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রবিন গিভেন্সের সঙ্গে আশির দশকের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়েছিল টাইসনের। সেই সময় রবিন গিভেন্স অভিযোগ করেছিলেন যে টাইসন তার উপর শারীরিক নির্যাতন করতেন।