সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নারী ফুটবলের পাশে দাঁড়ালেন বসুন্ধরা

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে নারী ফুটবল সাফল্যের চূড়া ছুঁয়েছে। যা ছেলেদের ফুটবলও পারেনি। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছেন সাবিনা-সানজিদারা। নারী ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে এবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আগামী তিন বছরের জন্য মেয়েদের ফুটবল উন্নয়নে কাজ করে যাবে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানটি। যৌথভাবে কাজ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সঙ্গে বসুন্ধরা গ্রুপের আগামী তিন বছরের চুক্তি স্বাক্ষরও হয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় চুক্তিতে স্বাক্ষর করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় বাফুফের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর নিয়ে বিস্তারিত বলতে গিয়ে বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘নারী লিগ, মেয়েদের আন্তর্জাতিক ম্যাচসহ বাফুফের ক্যাম্পে যারা থাকছে তাদের সকল খরচ আমরা বহন করবো। আমরা প্রচারের জন্য স্পন্সরশিপ দিচ্ছি না। দেশের ফুটবলের উন্নয়নের জন্য এই স্পন্সরশিপ দিচ্ছি। পুরুষের তুলনায় মেয়েদের সাফল্য বেশি। তাই এই মেয়েদের যদি সমর্থন করা যায়, তবে আমার মনে হয় নারীরা আরও সফলতা এনে দিতে পারবে।’ বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এখানে চার ভাগের এক ভাগ ব্যবহার হবে লিগে। বাকিটা জাতীয় দলের জন্য। এই স্পন্সর অনেক সাহায্যও করবে। যখন কোনো স্পন্সর থাকে না, তখন এরকম স্পন্সর এলে সেটা তো অবশ্যই অনেক সাহায্য করবে।’