সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুরু হলো নভোএয়ার ৩৮ তম জাতীয় জুডো প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক :

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৩৮ তম জাতীয় জুডো প্রতিযোগিতা। শুক্রবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান। বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরুসহ ফেডারেশন ও নভোএয়ার এর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৩১ দলের ৩১০ খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে ৭টি ও মহিলা বিভাগে ৭টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।