সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরের কাছে ঘরের মাঠে হারল সিলেট

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার (২৭ জানুয়ারী) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে টম মোরেসের উইকেট হারায় সিলেট। ৭ বলে ২ রান করে আউট হন টম মোরেস। এরপর দলীয় ১২ রানে আরও চার ব্যাটারকে হারায় সিলেট। ওপেনার নাজমুল শান্ত ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরার পর তিন ব্যাটার সাজঘরে ফিরেন খালি। জাকির হাসান, তৌহিদ হ্রদয় ও মুশফিকুর রহিম রানের খাতা না খুলেই আউট হন। শুরুর ধাক্কা আর সামাল দিতে পারেনি সিলেটের ব্যাটাররা। এরপর দলীয় ১৭ ও ১৮ রানে আরও দুই ব্যাটারকে হারায় সিলেট। ১০ বলে ৩ রান করে থিসারা পেরেরা ও ১১ বলে ১ রান করে আউট হন ইমাদ ওয়াসিম। এরপর অষ্টম উইকেট জুটিতে তানজীম হাসান সাকিব ও অধিনায়ক মাশরাফি মিলে ৪৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ৬৬ রানে ২১ বলে ২১ রান করে আউট হন মাশরাফি। এরপর ক্রিজে আসা মোহাম্মদ আমিরকে সঙ্গে নিয়ে আরও আরও ১৯ রান যোগ করেন তানজিম। তবে দলীয় ৮৫ রানে দলের ৩৬ বলে ৪১ রান করে আউট হন তানজীম হাসান সাকিব। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ নেন ৩টি করে উইকেট। ৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন রংপুরের দুই ওপেনার নাইম শেখ ও রনি তালুকদার। তবে দলীয় ২৭ রানে ২১ বলে ১৮ রান করে আউট হন নাইম শেখ। এরপর ক্রিজে আসা মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং করতে থাকেন রনি তালুকদার। তবে দলীয় ৪৪ রানে দুই উইকেট হারায় রংপুর। ৮ বলে ১২ রান করে মেহেদী ও ১ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান শোয়েব মালিক। এরপর ক্রিজে আসেন আজমতুল্লাহ ওমারজাই। দলীয় ৬৬ রানে আজমতুল্লাহ ওমারজাই আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রনি তালুকদার। রনি ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে মাশরাফি নেন ২টি উইকেট।