সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রোমায় যোগ দিলেন আব্রাহাম

অনলাইন ডেস্ক :

গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে সবকিছু একপ্রকার নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাঁচ বছরের চুক্তিতে চেলসি ছেড়ে রোমায় যোগ দিয়েছেন ট্যামি আব্রাহাম। চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ২৩ বছর বয়সী এই ইংলিশ ফেরায়ার্ডকে দলে টানার বিষয়টি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করে সেরি আর দলটি। গত বৃহস্পতিবার ইন্টার মিলান থেকে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফি (৯ কোটি ৭৫ লাখ পাউন্ড) দিয়ে বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে দলে ফেরায় চেলসি। এর দুই দিন পর শনিবার রোমা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেন ইতালির রাজধানীর দলটির হয়ে ২৬০ ম্যাচ খেলে ১১৯ গোল করা এদিন জেকো। তার শূন্যতা পূরণেই আব্রাহামকে দলে টানল তারা। গত মৌসুমে চেলসির যৌথ সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্লাবটির একাডেমিতে বেড়ে ওঠা আব্রাহাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে করেন ১২ গোল। ছিলেন গত মৌসুমে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য। সব মিলিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলের হয়ে ৮২ ম্যাচে ৩০ গোল করেছেন আব্রাহাম। পয়েন্ট তালিকার সাতে থেকে গত লিগ শেষ করা রোমা ২০২১-২২ মৌসুম শুরু করবে আগামী রোববার, সেরি আয় ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচ দিয়ে।