সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বন্ধু দেবের আবদার রাখলেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তার পরবর্তী সিনেমা ‘কিশমিশ’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন রুক্মিনী মৈত্র। এরইমধ্যে যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত এ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার যোগ দিলেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ‘কিশমিশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শ্রাবন্তী। তবে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। মূলত বন্ধু দেবের আবদার রাখতে এ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন তিনি। শুধু শ্রাবন্তী নন, সিনেমাটিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরাকেও। জানা যায়, রাহুল মুখার্জি পরিচালিত ‘কিশমিশ’ সিনেমায় তিনটি চরিত্রে দেখা যাবে দেবকে। গল্প রোমান্টিক-কমেডি ঘরানার হলেও চেনা ছকের বাইরে নির্মিত হচ্ছে এটি। টু-ডি অ্যানিমেশনের ব্যবহারও থাকবে সিনেমাটিতে। দেব-রুক্মিনি ছাড়াও এতে অভিনয় করছেনÑখরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। এটি প্রযোজনাও করছেন দেব। ‘খেলাঘর’ সিনেমায় দেখা যাবে দেব-শ্রাবন্তীকে। এটি পরিচালনা করছেন ‘সাঁঝবাতি’ খ্যাত পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। এর আগে দেব-শ্রাবন্তী জুটি বেঁধে অভিনয় করেনÑ‘দুজনে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘বিন্দাস’, ‘বুনো হাঁস’-এর মতো চলচ্চিত্রে। এ জুটির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শুধু তোমার জন্য’। ২০১৫ সালে মুক্তি পায় এটি।