সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রবির সিনেমায় ইলিয়েনা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজা। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ তালিকায় রয়েছেনÑ‘রামা রাও অন ডিউটি’। এরইমধ্যে সিনেমাটির কয়েকটি শিডিউলের শুটিংয়ে অংশ নিয়েছেন রবি তেজা। সিনেমাটিতে একটি আইটেম গান রাখা হয়েছে। তাতে কোমর দোলাবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। গালতে ডটকমে সিনেমাটির একটি সূত্র বলেনÑ‘এর আগে রবি তেজার সিনেমায় অভিনয় করেছেন ইলিয়েনা। এই সিনেমার আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর কাজ করতে রাজি হয়েছেন তিনি। এখন পারিশ্রমিক নিয়ে আলোচনা হচ্ছে।’ বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রচিত হয়েছে থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছেন রবি তেজা। ২০০৬ সালে তেলেগু ভাষার ‘দেবাদাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ইলিয়েনা। একই বছর তামিল ভাষার ‘কেডি’ সিনেমাসহ আরো তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় এই নায়িকাকে। ২০১২ সালে ‘বারফি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইলিয়েনার। এরপর টানা বলিউড সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। উপহার দিয়েছেন ‘রোস্তম’, ‘মুবারাকান’, ‘রেইড’-এর মতো চলচ্চিত্র। ইলিয়েনা ডি ক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য বিগ বুল’। গত ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে হিন্দি ভাষার ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।