সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

রুটদের ‘নির্বোধ’ বললেন বয়কট

অনলাইন ডেস্ক :

ভারতের কাছে লর্ডস টেস্ট অবিশ্বাস্যভাবে হেরে গেছে ইংল্যান্ড। শেষ দিনের দুই সেশনে মাত্র ৬০ ওভার খেললেই জো রুটরা ম্যাচটি ড্র করতে পারতেন। কিন্তু ব্যাটসম্যানদের ভয়াবহ ব্যর্থতায় ইংলিশরা মাত্র ৫১.৫ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায়! হারতে হয়েছে ১৫১ রানের বিশাল ব্যবধানে। এই হারের পর জো রুটদের ওপর চটেছেন জিওফ বয়কট। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বয়কট ‘দ্য টেলিগ্রাফে’ কলামে লিখেছেন, ‘এই ম্যাচটি আমাদের সামনে দুইটি জিনিস প্রমাণ করে দিয়েছে। প্রথমত, আপনি যদি নির্বোধ হন তাহলে টেস্ট ম্যাচ জেতার আশা করতে পারেন না। অসাধারণ ব্যাটিংয়ের জন্য আমরা জো রুটকে যতোই ভালোবাসি না কেন, সে অধিনায়কত্বের ট্যাকটিকসে তালগোল পাকিয়ে ফেলেছিল।’ ২০৯ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলা ভারতকে পথ দেখান দুই পেসার জসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ শামি। এই দুজন গড়েন ৮৯ রানের জুটি। ভারতের লিড হয় ২৭১ রানের। বয়কট আরও লিখেছেন, ‘দলের সব রানের জন্য পুরো ইংল্যান্ড দল জো রুটের ওপর নির্ভর করা উচিত নয়। দ্রুতই ওপরের তিন ব্যাটসম্যানকে রানে ফিরতে হবে। তারা পুরো বিষয়টিকে একটা কৌতুক বানিয়ে ফেলছে!’