সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কবে মাঠে নামবেন মেসি?

অনলাইন ডেস্ক :

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) এসে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। এই মৌসুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দুটি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। তবে এখনও কোনো ম্যাচ খেলেননি মেসি। তাকে মাঠে দেখতে ভক্তদের আর তর সইছে না। সবার মনে একটাই প্রশ্ন, সাবেক বার্সা সুপারস্টারকে কবে নতুন জার্সিতে মাঠে দেখা যাবে? আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও পর্যন্ত কোনো রকমের ম্যাচ খেলেননি মেসি। প্রাক মৌসুম অনুশীলনের সুযোগও পাননি ৩৪ বছরের ফুটবল তারকা। তাকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চাইছেন পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো। এমতাবস্থায় ৩০ আগস্ট রেইমসের বিপক্ষে মেসিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি। সেই ম্যাচের পর পচেত্তিনো বলেন, ‘কোপা ফাইনালের পর মাত্র ২ দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়া করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি ফিট হোক আর সবার সঙ্গে মিশে যাক। তারপরেই তার অভিষেক হবে।’