সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মৌলভীবাজারে ফেসবুকে লাইভ এসে জাদুশিল্পীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি :

জাদু দেখানোর পাশাপাশি চালাতেন সিএনজিচালিত অটোরিকশা। কিন্তু আয় রোজগার খুব একটা ছিল না। শেষ পর্যন্ত ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন মৌলভীবাজারের জাদুশিল্পী সুমন। গত সোমবার রাতে সদর উপজেলার গয়ঘর গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। সুমনা ওই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে যাদুকর সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এ সময় তিনি পরিবারের সদস্যসহ সবার কাছে ক্ষমা চান। একপর্যায়ে দড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সেলিম খান বলেন, যাদু শিল্পী সুমন একটি জমি কিনতে চাচ্ছিলেন। কিন্তু টাকা জোগাড় করতে পারছিলেন না। এ ছাড়া তার পরিবারেও অভাব-অনটন আর কলহ লেগেই ছিল। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন অভাব অনটন আর পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাটি তদন্ত করা হবে।