সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাক্স খোলার আগেই ‘উধাও’কোহলির নতুন ফোন

অনলাইন ডেস্ক :

কাড়ি কাড়ি টাকা খরচ করে অনলাইনে পছন্দের মোবাইল অডার্র করেছেন। ডেলিভারি পেয়ে খোলার আগেই বাক্সসহ উধাও ফোন। ঠিক এমনই পরিস্থিতির মধ্যেই পড়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বাক্স খোলার আগেই দামি ফোন হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক। নতুন ফোন হারিয়ে হয়তো ভীষণ মন খারাপ কোহলির। গত মঙ্গলবার টুইটারে এক পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে কোহলির জানতে চাওয়া, ‘আপনারা কি ফোনটা কোথাও দেখেছেন?’ তবে তার এই টুইট ঘিরে অন্য জল্পনাও রয়েছে। অনেকেই মনে করছেন এটা কোহলির কোনো বিজ্ঞাপনী প্রচারের অংশ হতে পারে। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্রামে কোহলি। স্ত্রী আনুশকাকে নিয়ে গিয়েছেন ঘুরতেও। আনুশকা এবং মেয়ে ভামিকার সঙ্গে উত্তরাখন্ডে গিয়েছিলেন তিনি। ফোন কোথায় হারিয়েছেন তা জানাননি তিনি। যে ফোন হারিয়েছেন সেটিকে নতুন বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছে ক্রিকেটাররা। সর্বশেষ ২০১৭ সালে ভারতের মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে হার নিয়ে দেশে ফিরতে হয়ে অসিদের। তবে এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া স্মিথের দল। এর মাঝেই এলো কোহলির ফোন হারানোর খবর।