সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

এইচএসসি পরীক্ষার ফল : নারী ফুটবলারদের পাশাপাশি সাফল্য পেয়েছেন অলিম্পিয়ান দিয়াও

অনলাইন ডেস্ক :

সারা বছর নারী ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের। তবে শত ব্যস্ততার মাঝে পড়াশোনা চালিয়ে যেতেও কার্পণ্য ছিল না আঁখি খাতুন-শামসুন্নাহারদের। বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। তাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জাতীয় দলের ৪ ফুটবলার। উত্তীর্ণরা পৃথক পৃথক বিভাগ থেকে পাস করেছেন। তাদের মধ্যে রেহানা আক্তার পেয়েছেন জিপিএ ৪.৫৮। রিতুপর্না চাকমা ও আঁখি খাতুন ৪.৫০ এবং শামসুন্নাহার সিনিয়র ২.৫৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের কেউ বিকেএসপি কিংবা নিজ জেলা থেকে পরীক্ষা দিয়ে পাস করেছেন। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন মেয়েদের সাফল্য দেখে ভীষণ আনন্দিত, ‘ওরা খেলার পাশাপাশি পড়াশোনা করেছে। যে কারণে আজ সাফল্য এসেছে। আমি ওদের এমন ফলে ভীষণ খুশি।’ শুধু ফুটবলার নয় দেশের অন্যতম সেরা আর্চার টোকিও অলিম্পিকে খেলা দিয়া সিদ্দিকীও বিকেএসপি থেকে জিপিএ ৫ পেয়ে ক্রীড়াঙ্গনে সবার মুখে হাসি ফুটিয়েছেন।