সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালন করছে আজ

ফাইল ছবি

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অকল্পনীয় প্রাণহানির ঘটনায় শোক জানাতে আজ (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করছে।

ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

এর আগে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হাজার হাজার ভবনের ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের চিহ্ন খুঁজতে উদ্ধারকারী দল রাতভর কাজ করছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এপি।

—-ইউএনবি