সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতিকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শামীম মোল্লা একই এলাকার মৃত জমশেদ মোল্লার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, ২০১৬ সালে এক নাশকতার মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় রাজনৈতিকসহ ১৫টি মামলা রয়েছে।

এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে যুবদলের নেতাকর্মীরা শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেপ্তারের প্রতিবাদ জানায় বলেও জানান ওসি।

—-ইউএনবি