সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবার আলিগড়ের নাম বদলে ফেলার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

একের পর এক শহরের নাম বদলে ফেলছে ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের সরকার। রাজ্যটির এলাহাবাদ শহরের নাম বদলে প্রয়াগরাজ করেছে তারা। এবার আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাস করে রাজ্য সরকার। খবর পার্সটুডের।

সোমবার নবগঠিত আলিগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাস হয়। এছাড়া মঈনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব পাস করা হয়েছে। সোমবার আলিগড় পঞ্চায়েতের ৭২ জন সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ৫০ জন। তাদের উপস্থিতিতেই সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাস হয়।

এ প্রসঙ্গে আলিগড় জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান বিজয় সিং বলেন, দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের দাবি ছিল আলিগড়ের নাম পরিবর্তন করে যেন হরিগড় করা হয়। জেলা পঞ্চায়েত সেই প্রস্তাব স্বীকার করেছে। এবার এই প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

আলিগড় জেলা পঞ্চায়েত বোর্ডের সভায় কেহরি সিং এবং উমেশ যাদব আলিগড়ের নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব করেছিলেন। পরে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা পাস করেন। আলিগড় জেলা পঞ্চায়েতের সভাপতি বিজয় সিং জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।