সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হার দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু

অনলাইন ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। গত রোববার কেপটাউনে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের দেওয়া ১২৭ রানের লক্ষ্যে ১০ বল হাতে রেখেই পৌঁছে যায় লঙ্কানরা। রান তাড়া করতে নামা লঙ্কানদের বেশ বিপদে ফেলে দিয়েছিলেন মারুফা আক্তার। ২৫ রানেই সাজঘরে ফেরান তিন লঙ্কান ব্যাটারকে। আউট হন চামারি আথাপাত্থু (১৫), ভিশামি গুণারতেœ (১) ও আনুশকা সাঞ্জেওয়ানি (০)। তবে বাংলাদেশের এমন দুর্দান্ত বোলিং ম্যাচের বাকি সময়ে আর দেখা যায়নি। হার্শিথা মাধবী ও নিলক্ষি ডি সিলভা ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন হার্শিথা। নিলক্ষি খেলেন ৩৮ বলে ৪১ রানের হার না মানা ইনিংস। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট পান মারুফা। এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুর্শিদা খাতুনকে (০) হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। এরপর তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে ২৮ জুটি গড়েন শামিমা সুলতানা। শামিমা ২০ রান করে বিদায় নেন। সোবহানা ও নিগার সুলতানা জ্যোতির জুটি থেকে আসে ৩৫ রান। সোবহানা সাজঘরে ফেরেন ২৯ রানে। বেশিক্ষণ টিকতে পারেননি জ্যোতিও। অধিনায়ক ফেরেন ২৮ রান করে। শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় ১২৬ রানেই আটকে যায় বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের হয়ে রানাসিংহে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন হার্শিথা মাধবী।