সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তানের বিপক্ষে ভারতের সহজ জয়

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ভারত। গত রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত পেয়েছে ৭ উইকেটের সহজ জয়। পাকিস্তানের দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ভারত পৌঁছে যায় ১ ওভার হাতে রেখেই। রান তাড়া করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন যস্তিকা ভাটিয়া ও সেফালি ভার্মা। ভাটিয়া ২০ বলে ১৭ ও সেফালি ২৫ বলে ৩৩ রান করেন। অধিনায়ক হারমানপ্রিত কৌর সাজঘরে ফিরেন ১২ বলে ১৬ রান করে। এরপর অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জেমিমা রদ্রিগেজ ও রিচা ঘোষ। ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন জেমিমা, আর রিচার ব্যাট থেকে আসে ২০ বলে ৩১। এর আগে, অধিনায়ক বিসমাহ মারুফ ও আয়েশা নাসিমের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৪৯ রান সংগ্রহ করে পাকিস্তান। বিসমাহ ৫৫ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন। আয়েশা নাসিমও ২৫ বলে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েন এই দুইজন।