সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ধূমপান করে শাস্তির মুখে সুজন

অনলাইন ডেস্ক :

বিপিএলে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেয়েছেন খুলনা টাইগার্স কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, খেলার চেতনা বিরোধী কাজ করায় তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও ২টি ডিমেরিট পয়েন্ট। গত শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে শেষ চার বলে খুলনার প্রয়োজন ছিল ৪ রান। এ সময় টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে নিলে দেখা যায় সুজন ধূমপান করছেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুধু সুজনই শাস্তি পাননি। বিধি ভেঙে রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও শাস্তির মুখোমুখি হতে হয়েছে। মেহেদীর বিরুদ্ধে অভিযোগ তিনি ১২ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ক্রিকেট সামগ্রীর অবমাননা করেছেন। তাতে তার জরিমানা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ। যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পোশাক পরার ক্ষেত্রে বিধি না মানায় নিকোলাস পুরানের জরিমানা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। রেকর্ডে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মোসাদ্দেকের বিরুদ্ধে অভিযোগ তিনি বিসিবির লোগো গাইডলাইন ভেঙেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে এই কা- করেন তিনি। তাতে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাসহ তার আচরণ বিধিতে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।