সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলে অবিক্রীত জাহানারা

অনলাইন ডেস্ক :

মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সোমবার চলছে মেয়েদের আইপিএলের নিলাম। মোট পাঁচটি দলের প্রতিটি ১২ কোটি রুপি নিয়ে মাঠে নেমেছে। নিলামে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের নাম উঠলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের জাহানারা নিলামে অবিক্রীত আছেন। জাহানারার পর ৮ নম্বর সেটে নাম উঠবে সালমা খাতুনের। যার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি। ১০ নম্বর সেটে আছেন তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে ঝলক দেখান তিনি। তার ভিত্তি মূল্য ২০ লাখ রুপি। ১২ নম্বর সেটে ৩০ লাখ রুপি ভিত্তি মূল্য নিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইপিএলের আদলে ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এই নিলামে অংশ নিয়েছেন ৪০৯ খেলোয়াড়। যার মধ্যে ২৪৬ ক্রিকেটার ভারতীয় এবং ১৬৩ ক্রিকেটার বিদেশি। ডব্লিউপিএল এর নিলামে কমপক্ষে ১৫ ও সর্বোচ্চ ১৮ খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। দলে সর্বোচ্চ ৬ জন বিদেশি খেলোয়াড় রাখা যাবে। উল্লেখ্য, এর আগে ভারতের ‘ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে একটি টুর্নামেন্ট খেলেছেন জাহানারা আলম।