সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ক্যালিফোর্নিয়ার রাস্তায় রোবোট্যাক্সির সফল পরীক্ষা চালাল অ্যামাজনের জুক্স

এপি, নিউইয়র্ক :

ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের মালিকানাধীন স্ব-চালিত যানবাহন কোম্পানি জুক্স তাদের ‘রোবোট্যাক্সি’-এর যাত্রী নিয়ে রাস্তায় সফলভাবে পরীক্ষা চালিয়েছে। এতে, কোম্পানিটি জনগণের দোরগোড়ায় স্ব-চালিত ট্যাক্সি সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল।

কোম্পানিটি সোমবার জানিয়েছে, রোবোট্যাক্সিটিতে চারজন কর্মী নিয়ে শনিবার প্রথমবারের মতো চালিয়ে দেখা হয়েছে।

গাড়িটিতে না আছে স্টিয়ারিং, না আছে কোনো প্যাডেল। ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটিতে কোম্পানিটির সদর দপ্তরের দুই ভবনের মাঝের প্রায় এক মাইল রাস্তা পাড়ি দিয়েছে গাড়িটি। বাহনটির ভেতরে মুখোমুখি বসতে পারে এরকম দু’টি বেঞ্চ রাখা হয়েছে। ১২ ফুট দৈর্ঘ্যের এই রোবোট্যাক্সি ঘণ্টায় ৩৫ মাইল গতিবেগে চলতে সক্ষম।

২০১৪ সালে প্রতিষ্ঠিত জুক্সকে ছয় বছর পর কিনে নেয় অ্যামাজন। এরপর কোম্পানিটির পক্ষে বলা হয় যে তাদের তৈরি স্ব-চালিত গাড়ি সংঘর্ষ এড়িয়ে চলতে পারে।

শনিবারের পরীক্ষা চালানোর আগে তারা ব্যক্তিগতভাবে চালিয়ে দেখেছে এবং ক্যালিফোর্নিয়ার মোটর যান বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে।

সফলভাবে পরীক্ষা চালানোর পর জুক্স তাদের কর্মীদের জন্য আপাতত ট্যাক্সি সেবা চালু করার ঘোষণা দিয়েছে।