সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

তুরস্কে আরও ৪ জনের লাশ উদ্ধার করল বাংলাদেশ সম্মিলিত দল

তুরস্কের আদিয়ামান শহরের জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় পঞ্চম দিনে চার জনের লাশ উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

সেনাবাহিনীর নেতৃত্বে তাদের ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত জীবিত একজন ও মৃত ১৯ জনকে উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ৮ ঘন্টার দুঃসাহসিক ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানে একই পরিবারের চার জনের লাশ উদ্ধার করা হয়। এই চারজনের মধ্যে রয়েছে বাবা-মা ও তাদের দুই সন্তান। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে উদ্ধার কাজ ওই দিনের মতো শেষ করা হয়।

উল্লেখ্য, গতকালের উদ্ধার কাজে বাংলাদেশের উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের উদ্ধারকারী দলের সদস্যরাও সমন্বিতভাবে অংশগ্রহণ করেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের মিডিয়া সমন্বয়কারী উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান বলেন, ‘উদ্ধারকাজে সাফল্য আসায় শরীর ক্লান্ত হলেও তৃপ্ত মন নিয়ে তারা উদ্ধারকাজ শেষ করে ক্যাম্পে ফিরে গেছেন।’

—ইউএনবি