সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার বিরল রেকর্ড

অনলাইন ডেস্ক :

লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০-র বেশি রান সংগ্রহ করার পর ক্রিকেটের ইতিহাসে অনন্য এক নজির গড়েছেন রোহিত শর্মা। একমাত্র ক্রিকেটার হিসেবে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ফরম্যাটেই তাদের ঘরের মাঠে ম্যাচ জেতাতে সেঞ্চুরি করেন ভারতীয় এ ওপেনার। খবর হিন্দুস্তান টাইমসের। খবরে বলা হয়, রোহিত ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত একটি করে টেস্ট, ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০-র বেশি রান করেছেন এবং ভারত সেই ম্যাচে জয় তুলে নিয়েছে।
রোহিত শর্মার নজির:-
১. সদ্য সমাপ্ত লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে রোহিত শর্মার সংগ্রহ (৮৩+২১) ১০৪ রান। ভারত ১৫১ রানে টেস্ট জিতে নেয়।
২. ২০১৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৩৭ রান করে অপরাজিত থাকেন রোহিত। ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে।
৩. ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০০ রান করে অপরাজিত থাকেন হিটম্যান। ভারত ৭ উইকেটে সেই ম্যাচে জয় তুলে নেয়। তিন ফরম্যাটে এমন বিরল কৃতিত্ব দেখানো ক্রিকেটার এখনও পর্যন্ত রোহিত শর্মা একাই। বিশ্বের আর কোনও ক্রিকেটারের এমন নজির নেই।