সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

লেভানদোভস্কির জোড়া গোলে সুপার কাপ জিতল বায়ার্ন

অনলাইন ডেস্ক :

মৌসুমের শুরুতেই বায়ার্ন মিউনিখকে শিরোপা এনে দিলেন রবার্তো লেভানদোভস্কি। গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করলেন তিনি। সঙ্গে জালের দেখা পেয়েছেন টমাস মুলার। দুই তারকার গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। ডর্টমুন্ডের একমাত্র গোলটি করেছেন মার্কো রয়েস। জার্মান সুপার কাপের ইতিহাসে এই নিয়ে টানা দ্বিতীয় এবং রেকর্ড নবম শিরোপা ঘরে তুলল বায়ার্ন। এদিন ম্যাচের বেশির ভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন গোলের দেখা পায় ৪১ মিনিটে। বাঁ-দিকে একজনকে কাটিয়ে জিনাব্রির বাড়ানো ক্রসে ছুটে গিয়ে দারুণ হেডে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। এরপর বিরতি থেকে ফিরেই আরেকবার ডর্টমুন্ডের জালে বল পাঠায় বায়ার্ন। ৪৯ মিনিটে সতীর্থের পাস ভালো পজিশনে পেলেও গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ছেড়ে দেন লেভানদোভস্কি। পেছনে ছিলেন টমাস মুলার। গোলমুখে ফাঁকায় বল পেয়ে ভুল করেননি তিনি। অনায়াসে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুলার। এরপর ৬৪ মিনিটে ব্যবধান কমায় ডর্টমুন্ড। বায়ার্নের ডি-বক্সের বাইরে থেকে রয়েসের দারুণ বাঁকানো শট পোস্ট ঘেঁষে জালে চলে যায়। গোল পেয়ে কিছুটা আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি ডর্টমুন্ড। ৭৪ মিনিটে লেভা আরেকবার গোল করলে ম্যাচে ফেরার আশা ভেস্তে যায় ডর্টমুন্ডের। সতীর্থের পায়ে লেগে পাওয়া বল ধরে এগিয়ে গিয়ে সহজেই ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। এই নিয়ে সুপার কাপে রেকর্ড সাতটি গোল করলেন পোলিশ তারকা। তাঁর পরেই আছেন টমাস মুলার।