সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুদা।

হুদা তার স্ত্রী সিগমা হুদা, দুই মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ঢাকা-১ আসনের চারবারের সংসদ সদস্য, আইনজীবী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শাসনামলে তথ্যমন্ত্রী (১৯৯১-১৯৯৬) এবং যোগাযোগমন্ত্রী (২০০১-২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১২ সালে হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনএফ নামে একটি নতুন দল গঠন করেন।

২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

—-ইউএনবি