সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ব্রাজিলে বন্যায় নিখোঁজদের সন্ধানে ব্যাপক অভিযান

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিখোঁজদের সন্ধানে গত মঙ্গলবার উদ্ধারকর্মীরা ব্যাপক অভিযান চালিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৪৬ জনের ও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র। সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় সাও সেবাস্তিয়াও নগরীতে ২৪ ঘণ্টায় প্রায় ৬৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মাসিক বৃষ্টিপাতের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ দুই গুণেরও বেশি। নগরীটি সাও পাওলোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রাজ্য সরকার জানায়, এই অঞ্চলে বৃষ্টিপাতের ক্ষেত্রে এটাই নতুন রেকর্ড। এদিকে ইনমেট আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, এই অঞ্চলে চলতি সপ্তাহে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জরুরি কর্মীরা মঙ্গলবার আরও মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে কর্তৃপক্ষ এই এলাকায় আরও ভূমিধসের সতর্কতা জারি করেছে। সাও পাওলোর গভর্নর কার্যালয় জানায়, এই অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। গত মঙ্গলবার রাতে গভর্ণরের কার্যালয় জানায়, এই দুর্যোগে মৃতের সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।