সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তলোয়ার নিয়ে মাঠের মধ্যে কী করছেন রোনালদো?

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের পরপরই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ধীরে ধীরে ক্লাবটিতে মানিয়ে নিচ্ছেন নিজেকে। সৌদি প্রো-লিগের ম্যাচে এরইমধ্যে নিজের জাত চিনিয়েছেন সিআরসেভেন। এক ম্যাচে পাঁচ গোল করার পর, আরেকটি ম্যাচে করেছেন জোড়া অ্যাসিস্টও। তবে গত বুধবার ফুটবল নিয়ে নয়, আল নাসরের স্টেডিয়াম এমআরসুল পার্কে রোনালদোকে দেখা গেছে তলোয়ার হাতে। গত বুধবার হলো সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। গত বছর থেকে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি। নিজেদের ঘরের মাঠ এমআরসুল পার্কে দিনটি ভিন্নভাবে উদযাপন করেছে আল নাসর। এদিন রোনালদো হাজির হয়েছিলেন পুরোপুরি আরব্য সাজে। তার পরনে ছিল সাদা রঙের জুব্বা। জুব্বার ওপর নেবি ব্লু ও সোনালি রঙে মোড়ানো ডাগলাহ পরেন তিনি। তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদা নাচেও অংশ নেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। তখন তাঁর কাঁধে ছিল সৌদি আরবের পতাকা। দিবসটি উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন রোনালদো। ক্যাপশনে লিখেছেন, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আল নাসরে এই উদযাপনে অংশ নেওয়া বিশেষ এক অভিজ্ঞতা ছিল।’