সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

লুকাকুকে নিয়ে উচ্ছ্বসিত অঁরি

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে ইন্টার মিলানে ফেরার পর থেকে চোটের সঙ্গে ক্রমাগত লড়তে হচ্ছে রোমেলু লুকাকুকে। মাঠে ফিরলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে তার ফিটনেসের বিষয়টি। চাপের মুখে থাকা এই বেলজিয়ানের কাঁধে আস্থার হাত রেখেছেন তার সাবেক কোচ থিয়েরি অঁরি। তিনি মনে করেন, আগের চেয়ে এখন আরও বেশি ফিট বেলজিয়ান স্ট্রাইকার। চেলসি থেকে এই মৌসুমে ধারে ইন্টারে যোগ দেন লুকাকু। তবে চোটের কারণে বিশ্বকাপের আগে দলটির হয়ে সেভাবে খেলতেই পারেননি তিনি। কাতার আসরের পরও চোট তার পিছু ছাড়েনি। বার বার চোটে পড়া ও ফেরার প্রক্রিয়ায় তার ফিটনেস নিয়ে সমালোচনা হচ্ছে খোদ ইন্টারেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে গত বুধবার বদলি হিসেবে নেমে ব্যবধান গড়ে দেন লুকাকু। পোর্তোর বিপক্ষে ৫৮তম মিনিটে মাঠে নামার পর ৮৬তম মিনিটে জালের দেখা পান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার দল জেতে ১-০ গোলে। এরপরই লুকাকুকে নিয়ে মুখ খুললেন অঁরি। বেলজিয়াম জাতীয় দলে সহকারী কোচ হিসেবে অঁরি কাজ করার সুবাদে দুজনের সম্পর্ক বেশ ভালো। ইন্টার ও পোর্তো ম্যাচের পর সিবিএস স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় এই ফরাসি বলেন, সমালোচনার মোক্ষম জবাব দিয়েছেন লুকাকু। “আমি রোমের (রোমেলু লুকাকু) জন্য খুব খুশি। তাকে ফিট দেখাচ্ছে, তাকে ঠিকঠাক দেখা যাচ্ছে, সে এটাই চায়। আমি মনে করি শুরুর একাদশে না থাকায় সে হতাশ ছিল। আপনি (সমালোচনার) জবাব কেবল মাঠেই দিতে পারেন এবং সে তাই করেছে।” ২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ৪টি গোল করেছেন লুকাকু। ইন্টারে ধারের মেয়াদ শেষে থেকে যাওয়ার কথা বলেছেন তিনি নিজেই। অঁরিও বেলজিয়ামের সর্বোচ্চ গোলস্কোরারের চেলসিতে ফেরার সম্ভাবনা দেখছেন না। “সে যখন (দ্বিতীয় মেয়াদে) চেলসিতে যোগ দিয়েছিল, তখন আমাদের আলোচনা হয়েছিল এবং আমি তাকে বলেছিলাম যে চেলসিতে খেলা তার জন্য কঠিন হবে। সেটাই হয়েছে, (টমাস) টুখেল যেভাবে খেলাতে পছন্দ করেন, সেই কারণে তা হয়েছে। সে কী করতে চায়? আমার মনে হয় না সে ফিরে যেতে চায়। এটাই মূল বিষয়। সে ইন্টারে থাকতে চায়।”