সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেষ দল হিসেবে নারী বিশ্বকাপে পানামা

অনলাইন ডেস্ক :

বাছাইপর্বের প্লে-অফে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পানামা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের প্লে-অফের সবগুলো ম্যাচ। এই প্রথমবারের মত নারী বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। হ্যামিল্টনে প্যারাগুয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ইটালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার বদলী ফরোয়ার্ড লিনেথ ইসাবেল সেডেনো ভালডেরামার গোলে পানামার জয় নিশ্চিত হয়। বাছাইপর্ব থেকে বাকি থাকা তিনটি স্থানের জন্য হাইতি ও পর্তুগালের সাথে তৃতীয় দল হিসেবে বিশ^কাপের টিকিট পেয়েছে পানামা। এই তিনটি দলই এই প্রথমবারের মত বিশ^ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।
চূড়ান্ত পর্বে গ্রুপ-এফ’এ পানামার প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও ব্রাজিল। আগামী ২৪ জুলাই এডিলেডে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ^কাপ মিশন শুরু করবে। আগামী ২০ জুলাই-২০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে নারী বিশ^কাপ ফুটবল অনুষ্ঠিত হবে।
নারী বিশ^কাপের গ্রুপিং :
গ্রুপ-এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন, সুইজারল্যান্ড
গ্রুপ-বি : অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা
গ্রুপ-সি : স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান
গ্রুপ-ডি : ইংল্যান্ড, হাইতি, ডেনমার্ক, চায়না
গ্রুপ-ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল
গ্রুপ-এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা
গ্রুপ-জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা
গ্রুপ-এইচ : জার্মানী, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া