সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার পেলেন স্বর্ণজয়ী ইমরানুর

অনলাইন ডেস্ক :

১০ম এশিয়ান ইনডোর এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ী বাংলাদেশী স্প্রিন্টার ইমরানুর রহমানকে আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন। গত বুধবার সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের শহীদ শেখ কামাল মিলনায়তনে ইমরানুরকে দেয়া সবংর্ধনা অনুষ্ঠানে এ্যাথলেটিকস ফেডারেশন ১৫ লাখ টাকার চেক তুলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ফারুকুল ইসলাম। স্বর্ণজয়ী ইমরানুরকে এ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা ও এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া এনআরবি কর্মাশিয়াল ব্যাংক এ্যাথলেটিকসের উন্নয়নের লক্ষ্যে ৫ লাখ টাকার চেক ফেডারেশনকে প্রদান করে। সংবর্ধনা ও আর্থিক পুরস্কার পেয়ে ইমরানুর রহমান বেশ আনন্দিত। স্বর্ণজয়ী এই এ্যাথলেট বললেন, ‘সবাইকে ধন্যবাদ। দেশের বাইরে লাল সবুজের পতাকা ওড়াতে পেরে আমি আনন্দিত। সামনেও সাফল্য পেতে চাই, যা নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণা হতে পারে।’ উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি কাজাখাস্তানে এশিয়ান ইনডোর এ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন ইমরানুর। প্রথম বাংলাদেশি হিসাবে এশিয়ান পর্যায়ে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান তিনি।