সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পুঁচকে আলমেরিয়ার সঙ্গে পারল না বার্সা

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ লা লিগায় শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে আলমেরিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১০- এ নিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে জাভি হার্নান্দেজের দল। গত রোববার রাতে পাওয়ার হর্স স্টেডিয়ামে আলমেরিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ২৪তম মিনিটে একমাত্র গোলটি করেন বিলাল তুরে। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি বার্সা। এ হারের পরও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জাভি হার্নান্দেজের দল। ২৩ ম্যাচে ১৯ জয় ও দুই হারে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এলো আলমেরিয়া। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার টানা দ্বিতীয় হার। কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে দলটি। সে হারের ধাক্কা সামলে নেওয়ার আগে এবার লা লিগাতেও হারল কাতালানরা।